আমাদের সম্পর্কে জানুন

পাহাড়ের স্বতন্ত্র স্বাদ ও প্রাকৃতিক বৈচিত্র্যকে সবার কাছে পরিচিত করে তোলার লক্ষ্যেই পাহাড়ের স্বাদ-এর যাত্রা। আমরা স্থানীয় কৃষক ও উৎপাদকদের কাছ থেকে বিভিন্ন মৌসুমি ফল ও প্রাকৃতিক পণ্য সংগ্রহ করে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।

আমাদের পণ্য তালিকায় রয়েছে পাহাড়ি ফল, মসলা, চাল, আচারসহ বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী পণ্য। সময়ের সঙ্গে আরও নতুন পণ্য যুক্ত করে একটি নির্ভরযোগ্য অনলাইন মার্কেটপ্লেস হিসেবে গড়ে ওঠাই আমাদের লক্ষ্য।

ইয়াছিন আরাফাত

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

“আমাদের বিশ্বাস, প্রকৃতির কাছ থেকে পাওয়া খাবারের স্বাদ ও গুণমানের কোনো বিকল্প নেই। পাহাড়ি কৃষক ও স্থানীয় উৎপাদকদের কাছ থেকে মানসম্মত পণ্য সংগ্রহ করে সঠিকভাবে সংরক্ষণ ও আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রতিটি পণ্যের সঙ্গে আমরা পৌঁছে দিতে চাই পাহাড়ের স্বাদ ও ভালোবাসা।”

আমাদের লক্ষ্য

পাহাড়ের স্বাদকে পৌঁছে দিতে চাই সারা দেশে

পাহাড়ি অঞ্চলের কৃষক ও স্থানীয় উৎপাদকদের ভালো পণ্যের জন্য একটি বৃহত্তর বাজার তৈরি করা এবং দেশের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য।

আমরা চাই, একজন গ্রাহক ঘরে বসেই পাহাড়ি অঞ্চলের মৌসুমি ফল ও প্রাকৃতিক পণ্য অর্ডার করতে পারবেন এবং পাবেন নির্ভরযোগ্য সেবা।

কেন পাহাড়ের স্বাদ?

🌿 প্রাকৃতিক পণ্য

পাহাড়ি অঞ্চল থেকে সংগৃহীত বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী পণ্য।

🍎 তাজা মৌসুমি ফল

মৌসুম অনুযায়ী বিভিন্ন তাজা ও সুস্বাদু ফল সংগ্রহের চেষ্টা করি।

🤝 স্থানীয়দের সঙ্গে সংযোগ

স্থানীয় কৃষক ও উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে তাদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য।

🚚 আপনার দরজায় পৌঁছে দিই

দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য সহজ ও নির্ভরযোগ্য delivery ব্যবস্থা।

আমাদের প্রতিশ্রুতি

মান, বিশুদ্ধতা ও প্রাকৃতিক স্বাদ—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই আমাদের প্রতিটি পণ্য ও সেবা পরিচালনা করতে চাই।

আপনার আস্থা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি অর্ডারের মাধ্যমে শুধু একটি পণ্য নয়, পাহাড়ের স্বাদ ও আমাদের যত্ন আপনার কাছে পৌঁছে দিতে চাই।

স্বাস্থ্যকর জীবন, প্রাকৃতিক স্বাদ।